দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের বিভিন্ন এলাকায় নির্বাচনি সহিংসতায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নৌকা প্রতীকের সমর্থক তিন কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শৈলকূপা উপজেলার রয়েড়া বাজার ও ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শৈলকূপার রয়েড়া বাজারের গহর বিশ্বাসের ছেলে সিঙ্গাপুর প্রবাসী খায়রুল ইসলাম ও মোঃ আইয়ুব আলীর ছেলে ইউসুফ আলী এবং উমেদপুর ইউনিয়নের মোঃ জাহিদুল কবির ফিরোজের ছেলে মোঃ শুভ্র।
অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের লিয়াকত লস্কারের ছেলে আকিজ লস্কার, রোজদার মিয়ার ছেলে আকাশ মিয়া ও মৃত হানেফ বিশ্বাসের ছেলে সেনাসদস্য রজব হোসেন । আহতদের মধ্যে রজবের অবস্থার অবণতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের একটি মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের তিন কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপরদিকে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মীরা গোয়ালপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। সে সময় নৌকা প্রতীকের সমর্থক চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজলের নেতৃত্বে মিরাজ হোসেনসহ একদল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এ সময় ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বকভাবে জখম করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, নির্বাচনি সহিংসতা রোধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বণ করছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়েছে। কে কোন প্রতীকের প্রার্থী সেটা আমাদের দেখার বিষয় নয়। যে ব্যক্তিই সহিংসতায় লিপ্ত হবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
ডিপি/