দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের গোপালপুরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক মাইক্রোবাস চালককে আটক করেছে নির্বাচনি অনুসন্ধানী টিম।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে গোপালপুর থানা সংলগ্ন এলাকা থেকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান এবং জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে র্যাব ও পুলিশের সহায়তায় ওই মাইক্রোবাসসহ চালককে দেশীয় অস্ত্রসহ আটক করেন। পরে র্যাবের কাছে তাদের হস্তান্তর করা হয়। আসামিকে এখনও পুলিশের কাছে সোপর্দ করা হয়নি।
প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ। তবে এ ঘটনাকে কেন্দ্র করে নৌকার সমর্থকরা ও স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সমর্থকরা সোস্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে।
আরএ