দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মর্তুজার নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) লোহাগড়া উপজেলা শ্রমিকলীগের আয়োজনে পৌর আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, জেলা শ্রমিক লীগের সভাপতি বিএম হামিমুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সাবেক মেয়র ও লোহাগড়া উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মো. আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, জেলা স্বেচ্ছাস্বেক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রাশেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী মাশরাফী বিন মর্তুজার নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
বিগত পাঁচ বছরে মাশরাফীর নির্বাচনি এলাকা নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) উপজেলায় নদী খনন, সড়ক উন্নয়ন, মসজিদ-মন্দির শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ সকল দপ্তরগুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এসব উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করতে হবে। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
জেবি