দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় পাবনা-১ আসনের নৌকার প্রার্থী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে শামসুল হক টুকুকে শোকজ করা হয়।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ইকরামুল কবির। এদিন সকালে শামসুল হক টুকুর বরাবর ইকরামুল কবিরের স্বাক্ষরিত শোকজ চিঠি দেওয়া হয়েছে।
শোকজ করে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শামসুল হক টুকুকে বাসভবনে ১৪ ডিসেম্বর বাদ মাগরিব স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী মিটিং করেন। মিটিং-এ নৌকা মার্কায় ভোট চান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকগণদের নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর হিসেবে আচরন বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির লঙ্ঘন।
অভিযোগ বিষয়ে কোন বক্তব্য থাকলে সরাসরি অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী ২ কার্যদিবসের মধ্যে প্রদান করতে বলা হয়। অন্যথায় ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশন এর নিকট তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে।
এর আগে, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) শামসুল হক টুকুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচনি অনুসন্ধান কমিটি এবং জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেন পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবু সাইয়িদ।
এও