দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত নাদিম মাহমুদ মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, গত সোমবার নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদের নির্বাচনের দৌলতপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সভায় তিনি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর সমর্থকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন। সভার বক্তব্যের ভিডিওটি নির্বাচন কমিশনের নজরে আসলে আচরণবিধির অভিযোগে মঙ্গলবার রাতে মনোহরদী উপজেলা নির্বাচনি কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় রাতে নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, সে প্রকাশ্য সভায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নিয়ে ভয়ভীতিমূলক বক্তব্য দেয়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতির আশঙ্কা তৈরি হওয়ায় কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকতা মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালতে পাঠানো হয়।
আরএ