দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় থানা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজা ও আজাদ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিদ উদ্দীন জানান, বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে রাজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও তিনি জানান।
জানা যায়, সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পরে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ প্রচারণা চালানোর জন্য বাসুদেবপুর বাজারে গাড়ি থেকে নেমে কিছু দূর এগোলে কে বা কারা ইট মেরে তার গাড়ি ভাঙচুর করে। এরই জেরে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সে সময় ভাঙচুর করা হয় আরও একটি প্রাইভেটকার। এতে আহত হয় চারজন। এ ঘটনায় একটি মামলা করা হয়।
এদিকে এ ঘটনার জের ধরে মঙ্গলবার ঝিনাইদহ শহরের মর্ডান মোড়ে বশির নামে এক ব্যাক্তিকে পিটিয়ে আহত করা হয়। বশির ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় আরও একটি মামলা করা হয়েছে।
আরএ