দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি তিনবার বিজয়ী হয়ে হ্যাটট্রিক করব। আর কাজী জাফরউল্লাহ তিনবার হেরে হ্যাটট্রিক করবেন এটা সময়ের ব্যাপার মাত্র।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলায় নির্বাচনি এক জনসভায় এসব কথা বলেন তিনি।
নিক্সন চৌধুরী বলেন, দশম নির্বাচনে কাজী জাফরউল্লাহ আমার কাছে ২৮ হাজার ভোটে হেরেছিলেন। দ্বিতীয়বার একাদশ জাতীয় নির্বাচনে তিনি ৫৩ হাজার ভোটে হেরেছেন। এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে লক্ষাধিক ভোটে আমার কাছে হারবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, এবারের নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে আমি কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে লড়তেছি। তার গুটিকয়েক নেতারা প্রচার চালাচ্ছে ভোট কেটে নিয়ে হলেও এবারে কাজী জাফরুল্লাহ এমপি হবেন। আমি সতর্ক করে বলে দিতে চাই, ভোট কারচুপির কোনো চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এমন কি পালানোর পথ খুঁজে পাবেন না।
যুবলীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু এবং সুন্দর। সব ভয়, গুজব, অপপ্রচার উপেক্ষা করে উন্নয়নের প্রতীক মূল্যায়নের প্রতীক জনগণের হৃদয়ের প্রতীক ঈগল প্রতীকে আপনারা ভোট দিবেন।
আরএ