দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের দুইটি আসনের ১২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন, কালিয়া উপজেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুনু সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নড়াইল-১ আসনে ৬ জনকে প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এর মধ্যে সংসদ সদস্য কবিরুল হক মুক্তি (নৌকা) এবং তার স্ত্রী একমাত্র স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল) প্রতীকে ভোটের মাঠে লড়বেন।
এছাড়া অন্য ৪ জন দলীয় প্রার্থীকে তাদের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তারা হলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম (হাতুড়ি), জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিন (বাইসাইকেল), জাতীয় পার্টি মো. মিল্টন মোল্যা (লাঙ্গল) ও তৃণমূল বিএনপির শ্যামল চৌধূরী (সোনালী আঁশ)।
নড়াইল-২ আসনে মাশরাফীসহ ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মর্তুজা (নৌকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), জাতীয় পার্টি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), এনপিপির মনিরুল ইসলাম (আম), গণফ্রন্টে মো. লতিফুর রহমান (মাছ) ও ইসলামী ঐক্যজোট মো. মাহবুবুর রহমান (মিনার) প্রতীক।
মাশরাফীর নৌকা প্রতীক গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহাসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এইউ