দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য আব্দুল হাইয়ের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম জজ আদালতের বিচারক (লান্ড সার্ভে) গোলাম নবী এই নোটিশ দেন।
কারণ দর্শানো নোটিশে আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে স্বশরীরে হাজির হয়ে অথবা তার প্রতিনিধিরি মাধ্যমে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম জজ আদালতের বিচারকের কার্যালয়ে লিখিত বাখ্যা দাখিলের কথা বলা হয়েছে।
জেলা নির্বাচন কার্যলয় সূত্রে জানা গেছে, কারণ দর্শানোর নোটিশে তিনটি অভিযোগ উল্লেখ করা হয়েছে। যার মধ্যে প্রথম অভিযোগ হলো ১৩ ডিসেম্বর বিকেলে শৈলকুপা উপজেলার মনোহারপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারি বিদ্যালয় মাঠে ধলোহরা চন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান ও শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম আহমেদ নৌকা প্রতীকের পক্ষে জনসভা করে। এ জনসভায় মোটরসাইকেল যোগে নেতাকর্মীরা মহড়া সহকারে যোগদান করে।
দ্বিতীয় অভিযোগ হলো ১২ ডিসেম্বর বিকেলে প্রার্থী আব্দুল হাইয়ের পক্ষে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে চেয়ারম্যান মামুন ও শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম আহমেদের নেতৃত্বে জনসভা হয় এবং মোটরসাইকেল যোগে নেতাকর্মীরা মহড়া সহকারে যোগদান করে। জনসভা থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ১০ ডিসেম্বর তারিখ বিকেলে প্রার্থী আব্দুল হাইয়ের পক্ষে দুধসর ইউনিয়নের ভাটই বাজারে মহাসড়কে দেশীয় অস্ত্র ,লাঠি ও কোদালের আছাড়ী নিয়ে নেতাকর্মীরা নৌকা প্রতীকের স্লোগান দেয়।
জেবি