দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুনের গত ১০ বছরে নগদ অর্থসহ সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ।
২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচানের হলফনামার তথ্যানুযায়ী তার বার্ষিক আয়সহ সম্পদের পরিমাণ ছিল ১৬ কোটি ৯৭ লাখ পাঁচ হাজার ২৪৭ টাকা।
আসন্ন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচানের হলফনামায় বর্ণিত তথ্যানুযায়ী ৩১০ কোটি ৬৮ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা। হলফনামা পর্যালোচনা করে দেখা যায় গত ১০ বছরে অতিরিক্ত নগদ টাকা ও সম্পদের পরিমাণ বেড়েছে ১৪৬ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৫০৩ টাকা।
ইউছুফ আব্দুল্লাহ হারুন ২০১৪ সালে স্বতন্ত্র পদে এবং ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে দুই দফায় এমপি নির্বাচিত হন।
২০১৮ সালের তফসিলের তথ্যঅনুযায়ী বার্ষিক আয়সহ সম্পদের পরিমাণ ছিল ২০৩ কোটি ৫৬ লাখ ২৮৯ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউছুফ আব্দুল্লাহ হারুন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের দুই বারের সাবেক সভাপতি ছিলেন।
তিনটি নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। এছাড়াও দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার নির্ভরশীল ব্যক্তিদের নামে কোনো আয় বা সম্পদ না থাকলেও দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় স্ত্রীসহ নির্ভরশীল ব্যক্তির সম্পদ বেড়েছে ৫ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৫৫২ টাকা। তবে স্ত্রীর নামে কোনো স্বর্ণালংকারের তথ্য ছিল না।
ইউছুফ আব্দুল্লাহ হারুন দ্বাদশ নির্বাচনের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তার বার্ষিক আয় এক কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ১৬২ টাকা। অস্থাবর সম্পদ, নগদ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকা, বন্ড, শেয়ার, বাস-ট্রাকসহ পরিবহন, স্বর্ণ, আসবাবপত্র ও অন্যান্য খাতে ১৫৮ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৮৫০ টাকা। যা ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখিত সম্পদের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থাৎ ১৪৬ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৫০৩ টাকা বেড়েছে।
জেবি