দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের ভাওয়াল রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনার কবলে পড়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
এ বিষয়ে জয়দেবপুরের রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছু দূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
ডিপি/