দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসনের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ২০২১ সালের ১ আগস্ট শহীদুল ইসলাম পুলিশ সুপার হিসেবে নোয়াখালী জেলাতে যোগদান করেন।
দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে দেশের দুই বিভাগের দুই পুলিশ কমিশনার, পাঁচ জেলার পুলিশ সুপার, একজন জেলা প্রশাসক ও তিন থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে নোয়াখালী পুলিশ সুপার একজন।
জেবি