দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। প্রধান অতিথি ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, দাগনভূঞা থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, ব্যাংকার মিজানুর রহমান হিরো, মানবাধিকার কর্মী কামরুল ইসলাম ও সমাজসেবক আবদুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খান। ক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, এম এ তাহের পণ্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, ইমাম হাসান কচি।
জেবি