দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। নির্বাচনি এলাকা-৬৬, সিরাজগঞ্জ-৫ এর নির্বাচনি অনুসন্ধান কমিটি কর্মকর্তা মো. সোহেল রানা স্বাক্ষরিত একটি নোটিশ দুজনকে দেওয়া হয়।
জানা যায়, গত ২৮ নভেম্বর বেলকুচি-সিরাজগঞ্জ মহাসড়কে ও তৎপরবর্তী সময়ে বেলকুচি উপজেলা চত্তরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় ব্যানার, ফেস্টুন সহকারে আপনার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা করে যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০০৮ এর ১২ বিধির সু-স্পষ্ট লঙ্ঘন। সমাবেশের ফলে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যা স্থানীয় পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।
‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ৬(ঘ) নং বিধি অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কোনো সড়কে জনসভা কিংবা পথসভা করতে পারবে না। তাছাড়া, ওই বিধিমালার ১২ নং বিধি মতে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। উপরোক্ত মিছিল ও সমাবেশের মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮- এর ৬(ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘিত হয়েছে।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৬ (ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে, কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এমন অবস্থায় আগামী ১১ ডিসেম্বর শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের স্থায়ী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
এম