দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার নাঙ্গলকোটে ভূমিকম্প আতঙ্কে মাদরাসার দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ঢালুয়া রহমতিয়া সিনিয়র মাদরাসায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢালুয়া ইউপির বদরপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মুনতাসির (১৪) ও একই বাড়ির শহিদুল ইসলামের ছেলে সায়েম (১৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢালুয়া ইউপির ঢালুয়া রহমতিয়া সিনিয়র মাদরাসার নূরানি বিভাগের দুই শিশু শিক্ষীর্থী তারা। ঘটনার দিন সকালে মুনতাসীর ও সায়েম মাদরাসার ভবনের দোতলার বারান্দায় খেলা করছিল। হঠাৎ ভূমিকম্প শুরু হলে শিক্ষার্থীরা লাফ দিয়ে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোটে প্রাইভেট ট্রমা হাসপাতালে ভর্তি করেন।
মাদরাসার অধ্যক্ষ এ কে এম বরকত উল্লাহ বলেন, ছাত্ররা মাদরাসার বারান্দায় খেলা করছিল। এমন সময় ভূমিকম্প শুরু হলে, সবার মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে লাফিয়ে মাটিতে পড়ে আহত হয়। তাদের উদ্ধার করে নাঙ্গলকোটের ট্রমা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা কিছুটা সুস্থ রয়েছে।
এম