দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কমলাপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
স্টেশনটির মাস্টার হানিফ আলী বলেন, রাত ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশনের ৪ নম্বর লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিন আউটার সিগনালে লাইনচ্যুত হয়। তবে ১ ও ২ নাম্বার লাইন চালু থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
স্টেশনটির মাস্টার বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে রাত ৩টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটিকে রেললাইনের ওপর ওঠানো হয়। এরপর ট্রেনটি জয়দেব থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আরএ