দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুব তালুকদারের দুই কর্মী মনির (৫০) ও অসীমকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মনির উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও অসীম স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মাহাবুব তালুকদারের নমিনেশন দাখিলকে কেন্দ্র করে ওই দুই নেতা বালিয়াতলী থেকে কলাপাড়ার উদ্দেশে আসছিল। এ সময় গোডাউন ঘাট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
জেবি