দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুরমা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ১০৩ জনের।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
মৃত সুরমা বেগম বরগুনা জেলার বামনা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার (২৭ নভেম্বর) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩৬ জন, পটুয়াখালীতে আট জন, পিরোজপুরে ২১ জন, ভোলায় পাঁচজন, বরগুনায় ২৫ জন ও ঝালকাঠিতে আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩৫ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৭ হাজার ৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৭৪ জন। এপর্যন্ত ১৯০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫৩ জন, ভোলা সদর হাসপাতালে দশ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচ জন, পিরোজপুর সদর হাসপাতালে বারো জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৯ জন ও ঝালকাঠি হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।
জেবি