দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মনোনয়নপত্র জমা দিতে হেলিকপ্টারে সোনাগাজীতে গেলেন সাবেক এমপি হাজী রহিম উল্যাহ ও তার সহধর্মীনী পারভিন আক্তার। সোমবার (২৭ নভেম্বর) বেলা ৩টায় স্থানীয় সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয় মাঠে তারা হেলিকপ্টার অবতারণ করেন। এসময় বিপুল সংখ্যক সমর্থক তাদেরকে ফুল দিয়ে অভিবাদন জানান। পরে তারা মিছিল নিয়ে তাদের বাসভবন সালমা গার্ডেন হাউসে যান।
এই দম্পতি সাংবাদিকদের জানান, তারা দুজনই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন। সোমবার সকালে তাদের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের ব্যক্তিগত সহকারী জামশেদ আলম রুবেল ও সাবেক সংসদ সদস্যের শ্বশুর আবুল খায়ের মাস্টার।
বিএনপিসহ ৩৬ দলের সপ্তম দফা অবরোধের কারণে এই দম্পতি আকাশপথে ঢাকা থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে যান। মঙ্গল বা বুধবার তারা দুজনেই মনোনয়নপত্র জমা দেবেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে হাজী রহিম উল্যাহ স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোট প্রার্থী রিন্টু আনোয়ারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার স্বামী-স্ত্রী দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোটের মাঠে নামেন। এ আসনে আ.লীগের দলীয় প্রার্থী হিসেবে রোববার বায়রার সভাপতি আবুল বাশারের নাম ঘোষণা করা হয়েছে।
এইউ