দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় পুলিশের অভিযানে চার হাজার ৬৬০ পিস ইয়াবাসহ রুহুল আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) দুপুর একটার দিকে ইলিশা লঞ্চঘাটের পন্টুন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রহুল হবিহঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত জোনাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইলিশা লঞ্জঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা লঞ্চঘাটের পন্টুন থেকে রুহুলকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে চার হাজার ৬৬০ পিস ইয়া ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেবি