দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনায় গোলাম সারওয়ার মজুমদার নামের একজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা নগরীর ছোটরা মফিজাবাদ কলোনীর মো. সুমন, মো. সবির, মো. সবুজ, ইকবাল হোসেন ও মাসুদ রানা। শনিবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, শুক্রবার কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয় গোলাম সারোয়ার নামে এক ব্যক্তি। তাকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনায় গোলাম সারোয়ার লিখিত একটি অভিযোগও দায়ের করেন।
গোলাম সারোয়ার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি সরশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি জেনে তদন্তে নামে পুলিশ। এতে উঠে আসে অভিনব তথ্য। ঘটনাটি পরিকল্পিত। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খলা করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে গোলাম সারোয়ারকে মারেন দুর্বৃত্তরা। ভিডিও ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আটক করে পুলিশ।
আরএ