দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে মাদরাসা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে অধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলামকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাওলানা সাইদুল ইসলাম উপজেলার মাঝদিঘা পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমান জিনাতের ছেলে এবং মাঝদিঘা নুরানী হফেজি মাদরাসার অধ্যক্ষ।
আহত মাওলানা সাইদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মাদরাসায় পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন। এ সময় ৫-৬ জন ব্যক্তি মাদরাসার ভেতরে প্রবেশ করে তার শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়।
এরপর গাড়ির ভেতর তাকে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়। পরে সেখান থেকে আড়াই কিলোমিটার দূরে চিকুর মোড় এলাকায় তাকে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে চলে যায় তারা। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেবি