দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকির একটি ভিডিও ভাইরাল হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পিটার হাসকে হত্যার হুমকির আলমের বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে।
ওই ভিডিওতে ফরিদুল আলম বলেন, আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস...(প্রকাশযোগ্য নয়)। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজ কারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস....।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর উপজেলার কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় ফরিদুল আলম পিটার হাস সম্পর্কে এসব কথা বলেন।
ফরিদুল আলম এখন পর্যন্ত ওই বক্তব্যে নিয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে ফরিদুলের বক্তৃতার সময় মঞ্চে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ বলেন, পিটার হাসকে নিয়ে কিছু একটা বলেছিলেন তিনি (ফরিদুল)। তবে কী বলেছিলেন মনে নাই।
এর আগে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী।
এম