দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, বর্তমান সরকার তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বিভিন্ন ধরনের স্কিল-ডেভলাপমেন্টের কাজ করছে। এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানরা ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। যাতে করে এই সম্প্রাদায়ের সদস্যরা স্থায়ী আয় করতে পারে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মদন উপজেলায় হিজড়া সম্প্রাদায়ের উন্নয়নসহ তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরে সরকার কাজ করছে বলে জানান। সেইসঙ্গে তুষ ও হ্যারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটানোর পদ্ধতিটি অন্য জেলা বা হাওরাঞ্চলে সরকারের প্রকল্পের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
পরে মদন উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এ সময় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
জেবি