• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • টাঙ্গাইল
  • সখিপুর

তারেককে গ্রেপ্তার করলে বোনের কাছে সুপারিশ করব: কাদের সিদ্দিকী

দেশ টিভি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৩, ২০:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে গ্রেপ্তার করা হলে বোনের (প্রধানমন্ত্রী) কাছে সুপারিশ করার আশ্বাস দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে পাইলট গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এমন কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘ইংল্যান্ডে অবস্থান করছেন আমাদের তারেক রহমান। আমি সেদিনও বলেছি—আরে বাবা, তোমার মা বৃদ্ধ, যেকোনো সময় মারা যেতে পারেন। দেশে এসে তাকে সেবা করো। তোমাকে যদি গ্রেপ্তার করে, তাহলে বোনকে (প্রধানমন্ত্রী) আমি সুপারিশ করব, তার মাকে সেবা করার জন্য যেতে দেন। সাহস আছে?’

তিনি আরও বলেন, ‘তিনি (তারেক) ইংল্যান্ডে বসে বসে ষড়যন্ত্র করছেন। বাঙালি ষড়যন্ত্র হজম করতে জানে। ইনশা আল্লাহ, আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করব।’

বিএনপির উদ্দেশে প্রশ্ন ছুড়ে বীর উত্তম কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপিতে কি মুসলমান নেই? ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান শিশু মারছে, বৃদ্ধ মারছে আর আমেরিকা বলছে—তারা যতক্ষণ পর্যন্ত গাজা উড়িয়ে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের পক্ষে থাকবে। সেই পক্ষে বিএনপি?’

কাদের সিদ্দিকী আবারও প্রশ্ন করেন, ‘বিএনপিতে কি দু-একজনও মুসলমান নেই? আমি তো মনে করি, মুসলমান নেই।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা ৩০০ আসনে নির্বাচন করব। বোনকে (প্রধানমন্ত্রী) বলি—জনগণ যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করেন। নির্বাচনে বিএনপি আসলো কি আসলো না, এটা আমাদের দরকার নাই। আমেরিকার ভোট আমাদের দরকার নাই।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘সেদিন দেখলাম, নির্বাচন কমিশন চিঠি দিয়েছে, আপনারা দুজনে আমাদের সঙ্গে দেখা করেন।’ এ সময় ধমকের সুরে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনার, রাজনৈতিক দল কি আপনার কাছে চাকরবাকর? রাজনৈতিক দল হচ্ছে আপনার কাছে মুনিব। দেশে সঠিক রাজনৈতিক দল না থাকলে, আপনার নির্বাচন কমিশন থাকবে না। যখন ইচ্ছা হলো ডেকে পাঠাবেন? তারা কি আপনার বেতনভোগী কর্মচারী? ডাকলে সম্মানের সঙ্গে যোগাযোগ করে ডাকতে হবে।’

আরও পড়ুন

তানোরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

সম্মেলনে কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে লতিফ সিদ্দিকী বলেন, ‘বিরোধী দলের যারা আজকে ফুসফুস করছে, তারা কারা, কী তাদের পরিচয়, আমরা কি ভুলে গেছি? আমেরিকা ছাড়া তাদের গন্তব্য নেই। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ইতিমধ্যে প্রায় ১০ হাজার শিশু-নারী হত্যা করেছে, আর বাইডেন বলছে—হামাসকে যতক্ষণ নির্মূল করা না হবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি হবে না। সেই আমেরিকার প্রতি যাদের আনুগত্য, তারা কারা?’ লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘তাদের বাপ-দাদারাও ওই আমেরিকার প্রতিই অনুগত ছিল। একাত্তরেও তারা আমাদের কাছে পরাজিত হয়েছে, আজও তারা পরাজিত হবে, তাতে কোনো সন্দেহ করি না।’

সম্মেলনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কায়সার চৌধুরী, বেগম নাসরিন কাদের সিদ্দিকী, দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীর প্রতীক), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কাদের সিদ্দিকীর সহোদর শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ বক্তব্য দেন।

জেবি

  • কাদের সিদ্দিকী
  • তারেক
  • শেখ হাসিনা
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।