দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়ীতে চোরাই স্বর্ণসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নদোনা ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. জাকির (৩৫), নুর ইসলামের ছেলে আরমান হোসেন (২০) মো. জসিম উদ্দিনের ছেলে মো. হৃদয় (২০) ও সিরাজুল ইসলামের ছেলে মো. ফিরোজ আলম (২৮)।
শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা স্বর্ণচোর চক্রের সক্রীয় সদস্য। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। অভিযানে পুলিশ দুই ভরি ১৫ আনা ওজনের একটি স্বর্ণ উদ্ধার করে। যার বাজার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামিদের আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জেবি