দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমান সরকারকে উৎখাত করার মতো শক্তি বা সামর্থ্য কোনো বিরোধী দলের নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে চলমান রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ সাম্যবাদী দল মিরসরাই উপজেলা কমিটি এ সভার আয়োজন করে।
দিলীপ বড়ুয়া বলেন, নির্বাচনের আগে মাঠের আন্দোলনে বিরোধী পক্ষ থাকবে এটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, ‘এই যে বিএনপি এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তাহলে এসব করে লাভ কী? কিছুই হবে না। শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সম্প্রতি মালদ্বীপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের উদাহরণ টেনে দিলীপ বড়ুয়া বলেন, ‘কিছুদিন আগে মালদ্বীপে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও অনুরূপভাবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের সভাপতি রণজিত বড়ুয়া প্রমুখ।
জেবি