দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণমণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন, গৌরনদী উপজেলার সম্পা বসু (৪০) ও বানারীপাড়া উপজেলার যুধিষ্ঠির (৮০)। তারা দুজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডা. শ্যামল কৃষ্ণমণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৩৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৫৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২০ জন, ভোলা সদর হাসপাতালে নয় জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২জন, পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৫৫ জন, পটুয়াখালীতে ১৭ জন, পিরোজপুরে ৪২ জন, ভোলায় ১৬ জন ও বরগুনায় চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬২৬ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
জেবি