দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির ৬৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় তার দুই ছেলে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল ও জেলা কৃষকদলের সদস্যসচিব কায়সার রিফাতকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২ নভেম্বর সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সানারপাড়, শিমরাইল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় বিএনপি নেতাকর্মীরা কয়েকটি বাসও ভাঙচুর করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেবি