দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনায় একটি ট্রাকের গতিরোধ করে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২ নেভম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সোনারবাংলা নাম এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবি ট্রাকের চালক ও পণ্যের মালিকের।
ট্রাকটির চালক জানান, চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে বরগুনা যাচ্ছিলেন তিনি। এ সময় বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে আঁকাবাঁকা সড়কের কারণে গাড়িটি ধীরে চালাচ্ছিলেন তিনি। এ সময় বাগানের ভেতর থেকে বেশ কয়েকজন যুবক মুখে কাপড় বেঁধে ট্রাকে অতর্কিত হামলা চালায়। এরপর তাকে চালকের আসন থেকে নামিয়ে ট্রাকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
জেবি