দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় আগুন পুড়ে সুমাইয়া (১২) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ অক্টেবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার কালু মিয়ার মেয়ে।
ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, রাত একটার দিকে বিদ্যুতের সর্টসার্কিট থেকে ওই এলাকার পণ্ডিত বাড়ির কালুর ঘরে আগুন লাগে।
এ সময় ঘরে থাকা অন্যরা ঘর থেকে বের হলেও ঘরে থাকা বাকপ্রতিবন্ধী সুমাইয়া ঘর থেকে বের হতে পারেনি। আগুনে পুড়েই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।
এ ব্যাপারে ভোলার অতিরিক্ত পুলিশ মো. আছাদুজ্জামান বলেন, শিশুটির মৃত্যুর ঘটনা উদঘাটনে পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
জেবি