দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা নগরীর জেলখানা ঘাট এলাকা থেকে হৃদয় কুমার শীল (২২) নামের এক কলেজছাত্র প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হয়েছে। তিনি নগরীর দৌলতপুর ডে-নাইট কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বুধবার (২৫ অক্টোবর) নিখোঁজ হৃদয়ের ভাই কৃষ্ণ চন্দ্র শীল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ১৮৪৩।
নিখোঁজ হৃদয় রুপসার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকার দীলিপ চন্দ্র শীলের ছেলে।
সাধারণ ডায়েরি ও পারিবার সূত্র জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে হৃদয় খুলনার ২১ ওয়ার্ডের জেলখানা ঘাট এলাকা প্রতিমা বিসর্জনের কথা বলে বের হয়। এরপর সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুঁজির পরও কোথাও তার সন্ধান পায়নি পরিবার। পরে বুধবার তার ভাই কৃষ্ণ চন্দ্র শীল কেএমপির সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
হৃদয়ের বড় ভাই কৃষ্ণ চন্দ্র শীল বলেন, নিখোঁজের আগে সে সদর হাসপাতাল সংলগ্ন জনৈক আনন্দ ভ্যারাইটিস স্টোরে তার পরিধেয় প্যান্ট, পাঞ্জাবি, মানিব্যাগ ও একটি মোবাইল ফোন রেখে প্রতিমা বিসর্জনে যাচ্ছে বলে বের হয়। এরপর থেকে এখন পর্যন্ত আর ফিরে আসেনি।
এ বিষয়ে সাধারণ ডায়েরির (তদন্ত কর্মকর্তা) খুলনা সদর থানার এসআই জামাল উদ্দিন জানান, নিখোঁজ কলেজছাত্রের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আরও বিস্তারিত জেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এইউ