দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার শ্বাশত উদাহরণ। মানুষের কল্যাণে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবন্ধীদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন ছাড়াও তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, পরিধি ও সংখ্যা বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রী সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার প্রচলন করেন। ১৯৯৬ সালে প্রবর্তিত এসব ভাতা লাখো মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করেছে। ওই সময় তিনি তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেন। দুঃখের বিষয়, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আগামীতে তারা ক্ষমতায় আসলে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদান কার্যক্রমও বন্ধ হয়ে যেতে পারে।
প্রতিমন্ত্রী শনিবার (২১ অক্টোবর) সিংড়া কোর্টমাঠের মুক্তমঞ্চে বিভিন্ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপজেলার তাজপুর ইউনিয়নের চার হাজার ৩০৩ জন সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ দলীয় নেতৃবৃন্দ।
পরে প্রতিমন্ত্রী উপজেলার সমজান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেরকোল ইউনিয়নের ৬ হাজার ৯৩৫ জন এবং লালোর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে লালোর ইউনিয়নেরর ৭ হাজার ৯২৩ জন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এইউ