• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট

স্বামীকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণ করল ছাত্রলীগ নেতা

বেলাল হোসেন, লালমনিরহাট
  ২০ অক্টোবর ২০২৩, ১৬:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
অভিযুক্ত ছাত্রলীগ নেতা সবুজ। ছবি: দেশ টিভি
অভিযুক্ত ছাত্রলীগ নেতা সবুজ। ছবি: দেশ টিভি

স্বামীকে হত্যার হুমকি দিয়ে কৌশলে স্বনাতন ধর্মালম্বী এক গৃহবধূকে ধর্ষণের সময় এলাকাবাসীর হাতে আটক সেই ছাত্রলীগ নেতা সোলায়মান আলী সবুজের নামে থানায় দায়ের করা অভিযোগ ২৪ ঘণ্টা পর আমলে নিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে ঘটনার ৪দিন পর গত মঙ্গলবার ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে অভিযোগ দিলেও ২৪ ঘণ্টা পর বুধবার রাতে তা রেকর্ড করে পুলিশ। মামলা নং ২৬। গত ১৩ আক্টোবর লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বারোহাত কালী নামক স্থানে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই এলাকার গৃহবধূ। অভিযুক্ত সোলায়মান আলী সবুজ একই ইউনিয়নের কুলাঘাট এলাকার সফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক।

মামলার বিবরণ থেকে জানা গেছে, দীর্ঘ দিন থেকে ছাত্রলীগ নেতা সবুজ ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সে ভিন্ন কৌশল অবলম্বন করে। তার স্বামী স্থানীয় কুলাঘাট বাজারে মাছের ব্যবসা করে সংসার চালায়। তার স্বামী রাতে বাজার থেকে ফেরার পথে তাকে মেরে ফেলার হুমকি দেয় ছাত্রলীগ নেতা সবুজ। কিন্তু এতেও কুপ্রস্তাবে রাজি না হলে সুযোগের সন্ধানে থাকে ওই ছাত্রলীগ নেতা। পরে ঘটনার দিন সন্ধ্যা রাতে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজায় কড়া নাড়ে। ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে ছিলেন একা। শব্দ পেয়ে দরজা খোলা মাত্রই গৃহবধূর মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রলীগ নেতা সবুজকে আটক করে উপস্থিত প্রতিবেশী লোকজন। পরে খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা দল বেঁধে এসে সবুজকে ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য টাকা দিয়ে জোরপূর্বক মীমাংসার চাপ সৃষ্টি করে আসছিল স্থানীয় আওয়ামী লীগ ও গ্রামের মাতব্বররা। মীমাংসায় রাজি না হলে ভুক্তভোগী পরিবারকে গৃহবন্দী করে রাখে স্থানীয় আওয়ামী লীগ। বাড়ির সামনে রীতিমতো পাহারা বসিয়ে দেয় তারা। ভুক্তভোগী পরিবার ঘর থেকে বের হতে না পেরে থানায় জানাতে পারেনি। ৩ দিন ধরে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ১০০ টাকা মূল্যের ৩টি নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর নিয়ে ভুক্তভোগী পরিবারকে নিজ বাড়ি থেকে বের করে দেয় তারা। পরে স্ত্রীকে সাথে নিয়ে স্বামী জলধর কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে চলে আসে। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় এসে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে লিখিত অভিযোগ দেন। পরদিন বুধবার রাতে অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করেন থানা পুলিশ।

গৃহবধূর স্বামী জানান, আমার স্ত্রীর সাথে বিভিন্ন নম্বর দিয়ে কথা বলে কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করেছে। পরে আমাকে টাকা নিয়ে মীমাংসা করার চাপ দেয় ছাত্রলীগ নেতা সবুজের লোকজন। এতে রাজি না হলে তারা আমাদের ৩দিন বাড়ি থেকে বের হতে দেয়নি। পরে সোমবার বিকালে ৩টি ১০০টাকার ফাকা স্টাম্পে আমাদের সই নিয়ে নিজ বাড়ি থেকে বের করে দেয়। পরে কুড়িগ্রামে শ্বশুরবাড়ি গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে লালমনিরহাট সদর থানায় মামলা দিয়েছি। সামনে দুর্গাপূজা। ওরা আমাদের পূজার আনন্দ কেড়ে নিয়েছে। আমি ছাত্রলীগের নেতা সবুজের বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সোলায়মান আলী সবুজ জানান, আমাকে সমস্যার কথা বলে বাড়িতে ডেকে নেয়। পরে ওই গৃহবধূ এলাকার লোকজনকে ডেকে এনে মিথ্যা অপবাদ দেয়। আমার সাথে ওই গৃহবধূর কোনো সম্পর্ক নেই।

এ ব্যাপারে সদর থানার ওসি ওমর ফারুক জানান, গত মঙ্গলবার রাতে অভিযোগ পেয়েছি। ঘটনার দ্রুত তদন্ত শেষে বুধবার রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা প্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আরএ

  • লালমনিরহাট
  • ধর্ষণ
এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন লামিছানে
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন লামিছানে
ফজরের নামাজের সময় লাঙ্গল প্রতীকের প্রার্থীকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি
ফজরের নামাজের সময় লাঙ্গল প্রতীকের প্রার্থীকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি
সমাজকল্যাণমন্ত্রীর মুক্তিযোদ্ধা সনদকে ভুয়া বললেন তারই ছোট ভাই
সমাজকল্যাণমন্ত্রীর মুক্তিযোদ্ধা সনদকে ভুয়া বললেন তারই ছোট ভাই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।