দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মহিপুরে একটি তীব্র বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত আটটায় ধুলাসর ইউনিয়নের চর ধলাসর গ্রামের হাসেম চৌধুরীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য ২ ফুট। পরে রাত দশটার দিকে সাপটি কলাপাড়া লঞ্চ ঘাট এলাকায় নিয়ে আসা হলে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপটি ওই বাড়ির ফেলে রাখা জালে আটকা পরে। এটি উদ্ধার শেষে জাল ছাড়ানোর পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসব সাপ মূলত বালুতে বসবাস করে। সাপটি রিসার্সের জন্য চট্টগ্রামের ভেনম রিসোর্স সেন্টারে পাঠানো হবে।
জেবি