দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি সদর ও বারহাট্টা উপজেলাসহ পৌরসভার ১৭৬টি মণ্ডপের পূজা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ১৮ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়া হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্ম পালনসহ সমান অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্ঠান্ত স্থাপন করেছে।
সভায় প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক লিটন পণ্ডিতসহ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার জাহান সুজন, জেলা আওয়ামী লীগের সদস্য মাজাহারুল ইসলাম, ইফতেখার উদ্দিন মাসুদ, ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে সদর ও বারহাট্টা উপজেলার ১৭৬টি পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও জেলা পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
জেবি