দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের উন্নয়ন, সফলতা এবং উপকূলীয় চরবাসীর উন্নয়নে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ভোলার দৌলতখানে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উপজেলার মূল খণ্ড থেকে বিচ্ছন্ন মদনপুর চরে এ সভা অনুষ্ঠিত হয়।
মদনপুর ইউনিয়ন পরিষদ এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসন ও সুবিধাভোগীদের মিলনমেলা যেন জনস্রোতে পরিণত হয়।
উপকূলের মানুষ সরকারের সুযোগ-সুবিধা পেয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, জেলার মূল ভূখণ্ডের বাইরে দৌলতখানের মদনপুরে বসবাস করেন কয়েক মানুষ। ঝড়-জলোচ্ছ্বাস আর প্রকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে দিন কাটছিলো তাদের। জীবন যাপনে পিছিয়ে থাকলেও বর্তমান সরকারের নানামুখী সুবিধা পেয়ে খুশি তারা। ভিজিএফ, বয়স্ক, বিধবা ও পঙ্গু ভাতাসহ সরকারের নানা প্রকল্পের আওতায় সুবিধা পেয়েছেন পিছিয়ে পড়া চরের মানুষ।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজ আজম মুকুলসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা শুনেন সুবিধাভোগী মানুষের আগামী দিনের প্রত্যাশার কথা।
তবে বর্তমান সরকারের নানামুখী সুবিধা পেয়ে দিন বদলের কথা তুলে ধরেন উপকূলের মানুষ।
উপকূলের মানুষ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দরিদ্র জনগোষ্ঠীকে নানা সুযোগ সুবিধা দিয়েছে। উন্নয়ন হয়েছে চরের। আর তাই এসব সুবিধা পেয়ে দিন বদল হয়েছে তাদের। আর তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এদিকে মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, চরবাসীর সুযোগ সুবিধা নিশ্চিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। দরিদ্র জনগোষ্ঠী পেয়েছেন ভাতা। তাই জনগণ এ সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চায়।
আরও বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, পৌরমেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, মদনপুরর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন প্রমুখ।
জেবি