দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবহন শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে নাটোর-রাজশাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে দুই জেলার পরিবহন শ্রমিকরা। রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে এই যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন তারা। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, গত দুইদিন পূর্বে রাজশাহীর মালিকানাধীন দ্বীপ পরিবহন বাসের স্টাফের সঙ্গে নাটোরের রাজকীয় পরিবহনের স্টাফের দ্বন্দ্ব হয়। পরে বিষয়টির মীমাংসা হলেও ওই দ্বন্দ্বের জেরে আজ সকালে দ্বীপ পরিবহনের স্টাফরা রাজশাহীতে নাটোরের রাজকীয় পরিবহন গাড়িটি গেলে তারা সেটি আটকে দেয়। খবরটি নাটোরের পরিবহন নেতাদের জানালে এর প্রতিবাদে নাটোরের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রাজশাহী থেকে আসা ও যাওয়ার বাস আটকে দেয়।
পরে অন্য জেলার মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের বাসগুলো চলাচল স্বাভাবিক করা হয়। তবে রাজশাহীর মালিকানাধীন যাত্রীবাহী সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজশাহীতে আটকে রাখা নাটোরের বাসগুলো ছেড়ে দিয়ে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে।
এম