দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণসহ ১ দফা দাবিতে নাটোরে জেলা বিএনপির অনশন কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মহিলা দলের সভাপতি সুফিয়া হক, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকার বিএনপি চেয়ারপারসনকে ভয় পায় বলে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিচ্ছে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে পয়জনিংয়ের মাধ্যমে তিলে তিলে মারতে চায় এই সরকার। তাকে বিদেশে পাঠালে সব জানা যাবে বলে তাকে বিদেশে যেতে দিচ্ছে না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। তারা নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো ভোটে অংশগ্রহণ করবে না। যতই হামলা মামলা হোক না কেন তারা এই সরকারকে উৎখাত করেই ছাড়বে।
এম