দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি খালের দখল করা ছয়টি বাঁধ কেটে প্রায় ১৫ একর জমি অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সাজির হাওলা গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বারানি খালের ১৫ একর জমি অবমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। দীর্ঘদিন খালটি দখল করে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ করে স্থানীয় কৃষকরা।
এমন অভিযোগের প্রেক্ষিতে খালটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ বাধ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান খান, ইউনিয়ন পরিষদ সদস্য মো. টিপু হাওলাদার।
জেবি