দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরন, অর্জিত ছটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে ৩ দিনের সর্বাত্মক কর্মবিতরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। মঙ্গলবার (১০ অক্টোবর) শুরু হওয়া এ কর্মবিরতি তিন দিন চলবে।
কর্মসূচির প্রথম দিন বরিশাল বিএম কলেজের শিক্ষকরা ক্লাশসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বাদ দিয়ে শিক্ষক মিলনায়তনে অবস্থান নেয়।
এ সময় শিক্ষক নেতারা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে তারা আশা করছেন। এরপরও দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শুধু বিএম কলেজ নয়, বরিশাল বিভাগের ১৭ সরকারি কলেজে শুরু হয়েছে শিক্ষকদের ৩ দিনের সর্বাত্মক কর্মবিরতি। এর ফলে সব কলেজে ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে।
জেবি