দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো নাটোর বাগাতিপাড়াবাসী। ওই এলাকায় দেবরের হঠাৎ মৃত্যুতে শোক সইতে না পেরে মারা গেলেন ভাবিও। একসঙ্গে একই পরিবারের দুই জনের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত দেবর ফজলুর রশিদ (৩৯) বেগুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ভাবি রোজিনা বেগম নাইচ (৪০) তার বড় ভাই বজলুর রশিদের স্ত্রী। রোজিনা বেগম স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, সোমবার তমালতলা হাটে সবজি বিক্রি করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরেন ফজলুর রশিদ। কিন্তু বাড়িতে পৌঁছে অসুস্থ হয়ে হঠাৎ করেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর বাড়ি থেকে মোবাইল ফোনে ঢাকায় থাকা ভাই-ভাবিকে জানান পরিবারের লোকজন। দেবরের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন ভাবি রোজিনা বেগম। অসুস্থতা নিয়েই গ্রামের উদ্দেশে দ্রুত ঢাকা থেকে বাসযোগে রওনা দেন। পথিমধ্যে গাজীপুর কালিয়াকর এলাকায় পৌঁছলে গুরুত্বর হয়ে পড়েন।
পরে সেখানে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার সকালে লাশ বাগাতিপাড়ার বাড়িতে আনা হয়।
স্থানীয় পাঁকা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ২টায় স্থানীয় স্কুল মাঠে উভয়ের জানাজা শেষে বেগুনিয়া কবরস্থানে দাফনের কথা রয়েছে।
এম