দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিএনএস স্যালাইনের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১০০.৮৯ টাকা লেখা থাকলেও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হেলথ এন্ড লাইফ ফার্মেসিতে বিক্রি করা হচ্ছিল ২৫০ টাকায়। অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির দায়ে সিরাজগঞ্জে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এছাড়াও বাজার স্টেশন এলাকায় স্টিকারবিহীন বিদেশি চকলেট বিক্রির দায়ে স্মরণ ফলঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. হাসান-আল-মারুফ জানান, হেলথ এন্ড লাইফ ফার্মেসিতে ডিএনএস স্যালাইনের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ১০০.৮৯ টাকা। কিন্তু বিক্রি করছিলেন ২৫০ টাকা। ক্রেতা সেজে সেখানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা হয়। এরপর ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এম