দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর-৩ (সদর) উপনির্বাচনে মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়।
লক্ষ্মীপুর-৩ আসনে সাবেক বিমান মন্ত্রী শাহজাহান কামালের মৃত্যুতে এ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী নভেম্বর মাসের ৫ তারিখে এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কনিশন। ১১ অক্টোবর এ আসনে মনোনয়নপত্র দাখিলের গ্রহণ ও জমাদানের শেষ দিন।
মনোনয়ন পেয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন আমি নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করে নেত্রীর প্রতিদান দেব।
এফএইফ