দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী ঘোষণা দিয়েছেন মো. রাকিব হোসেন। জাতীয় পার্টির সাবেক এমপি ও বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মরহুম মোহাম্মদ উল্ল্যাহ বড় ছেলে তিনি। গত ১৯ আগস্ট লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সাবেক এমপি মোহাম্মদ উল্ল্যাহ লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি প্রার্থী ছিলেন। তিনি সম্মেলনের ৫ দিন পর ২৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় মারা যান।
এর প্রায় এক মাস পর তার বড় ছেলে মো. রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে তার প্রার্থিতা ঘোষণা করলেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরেরর স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সামনে তার প্রার্থিতা ঘোষণা করেন তিনি।
তিনি জানান, ছোটবেলা থেকেই এইচ এম এরশাদের শাসনামল দেখে বেড়ে উঠেছি। হৃদয়ে এরশাদের আদর্শ ধারণ করেছি। এরশাদের শিশুবান্ধব কর্মসূচি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে যার কারণে প্রেসিডেন্ট এরশাদের ক্ষমতা হস্তান্তরের পর তাকে যখন জেলে বন্দি করে অন্যায়ভাবে তখন স্কুলে এরশাদ মুক্তি আন্দোলন কমিটি গঠন করা হয় আমার নেতৃত্বে। আমি আহ্বায়ক ও রাসেলকে সদস্যসচিব করা হয়। সেই থেকে ৩৩ বছর ধরে জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে আজও আছি। সব মিছিল-মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণ করে আসছি। উল্লেখ্য, গত ১৯ আগস্ট ২০২৩ লক্ষ্মীপুরের দ্বি-বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান ও মহাসচিব মহোদয়ের প্রটোকলে দলীয় প্রটোকল প্রধানের দ্বায়িত্ব পালন করি।
বর্তমানে আমি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রার্থী। আমার বাবা সম্মেলনের তিনদিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। মৃত্যুর সময়ও তিনি আহ্বায়ক ছিলেন। ঝিমিয়ে পড়া সংগঠনটিকে লক্ষ্মীপুরে নতুন প্রাণ দিয়ে সফল সম্মেলন করে যান।
এইউ