দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ এখন ভারতে গিয়ে বিশ্বনেতাদের সঙ্গে সেলফি তুলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যত কিছুই আপনারা করেন, এবার আর কোনো কিছুতেই কাজ হবে না। আপনাদের বিদায় নিতেই হবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) কাজীর দেউরী নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলাদলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে বর্তমান আওয়ামী লীগ সরকার উদাসীন। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন দুর্বলতা ঢাকতে তারা বাড়ির মালিকদের উল্টো জরিমানা করছে। কারণ ডেঙ্গু মশা মারার জন্য যে ওষুধগুলো দরকার তারা সেটি আনতে পারেনি। তারা কোটি কোটি টাকা দিয়ে মশার ঘুমের ওষুধ নিয়ে এসেছে। এই ওষুধে মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। সরকারের মন্ত্রী এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়। এ অবস্থায় জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে নিজেদের অধীনে নির্বাচন দিতে চায়। সরকারের একগুয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক বলেন, সরকার সসম্মানে পদত্যাগ না করলে বাধ্য করা হবে। তিনি আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আরএ