দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সদর উপজেলার উকিয়ারা গ্রামে স্ত্রীকে খুনের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জাহিদুল ইসলাম উকিয়ারা গ্রামের মোহাম্মদ আখের আলীর পুত্র। তিনি জেলার সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক। নিহতের নাম তাসলিমা বেগম (৩০)। তিনি ওই গ্রামের আহাম্মদ আলীর মেয়ে। চার ও দেড় বছরের দুই ছেলে সন্তানের জননী ছিলেন তাসলিমা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, পারিবারিক কলহের জের ধরে রাত সাড়ে ১০টার দিকে জাহিদুর তার ঘুমন্ত স্ত্রী তাসলিমার মাথায় শিল দিয়ে আঘাত করেন, এতে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
জেডএ