দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ট্রাকে পরিবহনকৃত সয়াবিন চুরির মামলায় ফেনী জেলা ট্রাক মিনি ট্রাক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসাইন এই আদেশ দেন।
ফেনী আদালতের এপিপি সৈয়দ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন । এর আগে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন।
লক্ষীপুরের রামগতি উপজেলার হাজী অজিউল্লাহ মিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী আলতাফ হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, সয়াবিনভর্তি ট্রাকের হদিস না পেয়ে মোহাম্মদ আলীসহ ৩ জনের বিরুদ্ধে আত্মসাত ও প্রতারণার অভিযোগ তুলে ভুক্তভোগী আলতাফ হোসেন থানায় মামলা করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে , ৩০ এপ্রিল ফেনীর কসকা থেকে কুমিল্লার চান্দিনায় ৩১৫ বস্তা ফুল পেট সয়াবিন পাঠানোর জন্য ভূঞাঁ ট্রান্সপোর্টের একটি ট্রাক ভাড়া করা হয়। নিয়ম মোতাবেক ওই ট্রাক ৩ ঘণ্টার মধ্যে কুমিল্লায় পৌঁছে মালামালগুলো চান্দিনার কাবিলাপুর মানহার অটো সয়াবিন এগ্রো লিমিটিডের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ ৬ ঘণ্টা পরও সয়াবিনের ট্রাকটি চান্দিনায় পৌঁছেনি বলে মিল কর্তৃপক্ষ বাদী আলতাফ হোসেনকে জানায়। তিনি বিষয়টি ভূঞা ট্রান্সপোর্টের সত্ত্বাধিকারীকে তাৎক্ষণিক জানালেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি।
বাদী আলতাফ হোসেন জানান, ওই ট্রাকে ১৩ লাখ ৫৩ হাজার ১শ টাকার সয়াবিন ছিল। এসব সয়াবিন ট্রান্সপোর্টের মালিক মো. আলী, ড্রাইভার ইকবাল মিয়া ও হেলপার যোগসাজশে আত্মসাত করেছেন।
ফেনী আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি