দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুরে নাঈম ও নাফিস নামে দেড় বছর বয়সী জমজ শিশু নাতিদের বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আপন দাদার বিরুদ্ধে।
সোমবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠোর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশু দুইটি সেখানেই চিকিৎসাধীন আছেন।
নাঈম ও নাফিস বিলকাঠোর গ্রামের সাকিব হোসেনের জমজ সন্তান।
সাকিব জানান, তার মা মারা যাওয়ার পর তার বাবা হাসিনুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই সৎ মা পরিবারে অশান্তি করছেন। এ নিয়ে বিভিন্ন সময়ে সৎ মা ও বাবার সঙ্গে তার ঝগড়া হতো। এভাবে কিছুদিন চলার পর সৎ মা ও বাবা তার (সাকিব) জমজ দুই সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। কিন্তু তারা বাড়ি থেকে বের না হওয়ায় মাঝে মধ্যেই দুই সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিতেন।
আজ (সোমবার) নাঈম ও নাফিস তাদের বাড়ির উঠানে খেলা করছিলেন। এ সময় শিশুদের দাদা হাসিনুর রহমান বালতিতে বিষ মিশিয়ে তাদের সামনে রেখে দিয়ে চলে যান। পরে শিশুরা খেলার ছলে সেই বালতিতে মুখ দিয়ে কান্না ও বমি করতে শুরু করে। ঘটনাটি দেখতে পেয়ে শিশুদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, এমন কোনো অভিযোগ কেউ করেনি। তবে লোকমুখে শুনেছি। শিশুরা এখন ভালো আছে।
জেডএ