দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন, সংবিধান সংস্কারসহ গণভোটের রায় মেনে নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুর বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের কথা মানুষ ভুলে যায়নি। রক্তের দাগ এখনো শুকায়নি। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। দেশকে আর অশান্ত হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ নিজ নিজ রাজনৈতিক দল করতে পারে। ফ্যাসিবাদ বিতাড়নের ক্ষেত্রে জাতি ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় মেনে নিলে লাখ লাখ মানুষ সরকারের পাশে দাঁড়াবে।
ডিসেম্বরের আন্দোলন প্রসঙ্গে জহিরুল হক বলেন, ডিসেম্বরের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোথাও ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেখলে সংশ্লিষ্টদের পুলিশের হাতে তুলে দিতে হবে।
সমাবেশে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাকসহ জেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যে আই